লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা, করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ৮০০-র গণ্ডি, আক্রান্ত ছাড়িয়ে গেল ২৬ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৯৯০ জন। একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড এটাই। এর ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৬,৪৯৬-এ। মৃত ৮২৪। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একথা জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে বলেও জানিয়েছে মন্ত্রক। প্রায় ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭ টি জেলায়। সরকারি তথ্য এমনটাই জানাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে ভাইরাসটি ছড়াচ্ছে ক্লাস্টার হিসেবে।

এই ২৭ জেলা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যে। দেশের মোট করোনা আক্রান্তের ১৩.৮ শতাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। মহারাষ্ট্রের মোট আক্রান্তের ৪৭.৬ শতাংশ মুম্বইয়ের বাসিন্দা। এদিকে আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ আহমেদাবাদের বাসিন্দা।

এদিকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া ৪০০ পেরিয়েছে। রাজ্যে ভাইরাসে আক্রান্ত ৪২ জন, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এ তথ্যই প্রকাশ করা হয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০৫ জন। বাংলায় করোনায় মৃতের সংখ্যা ১৮। অন্যদিকে,পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে ফের কড়া চিঠি দিলেন এ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র। চিঠিতে লেখা হয়েছে, ‘চারটি চিঠি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত একটিরও জবাব মিলল না।’

বিশ্বজুড়ে করোনা মহামারী ভয়ঙ্কর হচ্ছে। করোনায় মৃত্যু সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শুধু আমেরিকাতেই মৃত্যু হয়েছে সাড়ে ৫১ হাজারের বেশি মানুষের। পৃথিবীতে কোভিড পজেটিভের সংখ্যা ৮ লক্ষ ৯ হাজারের বেশি।

 

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube