ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে সোনিয়ার আর্জি মোদীকে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ‌যে ক্ষতি হয়েছে তা নিয়ে তৎপর হওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। এই জরুরী পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক প্রণালীতে একেবারে নীচে থাকা এই শিল্পকে পুণরুজ্জীবীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন কংগ্রেস নেত্রী।

তিনি চিঠিতে বলেন, দেশের জিডিপির এক তৃতীয়াংশ আসে এই ক্ষুদ্র শিল্প ক্ষেত্র থেকে। এবং ভারত থেকে রফতানি হওয়া পণ্যের প্রায় ৫০ শতাংশ পণ্যই আসে এই সমস্ত শিল্প থেকে। প্রায় ১১ কোটি মানুষের জীবিকা ক্ষুদ্র শিল্পের সাথে ‌যুক্ত। এই মুহুর্তে সঠিক সাহা‌য্য ছাড়া ৬.৮ কোটি ক্ষুদ্র শিল্প চুড়ান্ত ক্ষতির মুখে পড়বে।

লকডাউনের এক দিনে ক্ষুদ্র শিল্পের ক্ষতির পরিমান প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই শিল্পগুলি লকডাউনের জেরে কাজের অভাবে চুড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই শিল্পের সাথে ‌যুক্ত ১১ কোটি শ্রমিক তাদের জীবিকা হারাতে চলেছে কারণ তাঁদের মালিক গোষ্ঠি তাঁদের দৈনিক মজুরী, বা মাসিক বেতন দিতে পারছেন না।

এই চিঠিতে কংগ্রেস নেত্রী প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। ‌যাতে এই লকডাউনের পর আরও বৃহৎ আর্থিক ক্ষতি রোখা ‌যায়। চিঠিতে সনিয়া সাম্ভাব্য কিছু পদক্ষেপের পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube