করোনায় সুস্থরা আবারো আক্রান্ত হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার কামড়ে কাঁদছে গোটা বিশ্ব। রোজই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া বক্তব্যে। করোনা-র বিরুদ্ধে লড়াই করে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের শরীরে যে ফের থাবা বসাবে না ভাইরাস, তার কোনও প্রমাণ মেলেনি। অর্থাৎ, করোনায় সুস্থ হয়েছেন যাঁরা, তাঁদের শরীরে যে আবার করোনার সংক্রমণ হবে না তার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে হু।

এ প্রসঙ্গে এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রি সার্টিফিকেট ইস্যু করা যাবে না এখন। হু’র তরফে জানানো হয়েছে, এ ধরনের সার্টিফিকেট ইস্য়ু করলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। কারণ, করোনা রুখতে যে যে সতর্কতা অবলম্বন করে চলা উচিত, সেই পরামর্শ উপেক্ষা করতে পারেন সাধারণ মানুষ এবং ওই সার্টিফিকেটের জোরেই তাঁরা বাইরে বেরোতে পারবেন, যা ঝুঁকিপূর্ণ।

এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১ লক্ষ ৯৫ হাজার ৯২০ জনের। ২.৭৯ মিলিয়নেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ সবথেকে বেশি আমেরিকায়। সেখানে ৯ লক্ষেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমেরিকায় করোনায় মৃতের সংখ্য়া ৫১ হাজারেরও বেশি। নিউ ইয়র্কেই করোনায় মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৭১ জনের। আমেরিকার পর করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত স্পেন। সে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৭৬৪। এরপর রয়েছে ইটালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও তুরষ্ক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube