কমেছে সংক্রমণের হার, স্বস্তিতে রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তিতে রাজ্য প্রশাসন। এদিন নবান্নের তরফে জানানো হয় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৮। ‌যা আগের দিনের থেকে বেশ কম। ‌শুক্রবার এই সংখ্যা ছিল ৫১, এবং মৃত্যু হয় ৩ জনের।

পরিসংখ্যান অনু‌যায়ী, বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪২৩। এর মধ্যে এখনও প‌র্যন্ত সুস্থ হয়েছেন ১০৫ জন। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি রাজ্যে, সেই সংখ্যা এখনও ১৮ ই আছে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৪৬।

বর্তমানে রাজ্যে, নজরদারীতে আছেন ২৩,৬১৮ জন, আইসোলেশনে আছেন ২০৭ জন। রাজ্যে এখনও প‌র্যন্ত ৯,৮৮০ টি নমুনা পরীক্ষা হয়েছে।

প্রসঙ্গত, দেশেজুড়ে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘন্টায় ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭৭৯ ।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube