নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলার জন্য দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। যা শেষ হওয়ার কথা আগামী ৩রা মে। তবে তারপরও লকডাউন দীর্ঘয়িত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। বেশিরভাগ আইটি সংস্থা গুলি ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে তাদের কর্মচারীদের।
এর মধ্যে দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে শনিবার জানানো হয়, করোনা পরবর্তি সময়েও ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা অব্যাহত থাকবে। গোটা দেশে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মচারী আছে টিসিএসের। এর মধ্যে ২০ শতাংশ আগে থেকেই ওয়ার্ক ফ্রল হোমের ব্যবস্থায় কাজ করতেন। লকডাউনের জেরে তা হয়েছে শতকরা ৯০ শতাংশ। তবে এই আইটি সংস্থা আগামী দিনে প্রায় ৭৫ শতাংশ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে রাখার পরিকল্পনায় আছে। সংস্থার তরফ থেকে জানানো হয়, এই ব্যবস্থায় খরচ যেমন কমবে তেমন বাঁচবে অফিসের জায়গা। আগামী ২০২৫ এর মধ্যে এই ব্যবস্থা শুরু করার পরিকল্পনায় আছে টিসিএস।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

