নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্র রাজ্য দ্বৈরথ এবার তুঙ্গে। রাজ্যে আগত কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের সাথে চরম অসহযোগীতার অভিযোগ করলেন কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকা অজয় ভাল্লা। পর্যবেক্ষক দলের সাথে দেওয়া হচ্ছেনা পুলিশ। এই বিষয়ে তীব্র আক্রমণ করে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে জোড়া চিঠি দিল কেন্দ্রীয় পর্যবেক্ষন দল।
এর আগে কেন্দ্রীয় দলের তরফ থেকে যাওয়া ৪ টি চিঠির কোনো উত্তর পাননি তারা। রাজ্য প্রশাসনের এই আচরণকে সরাসরি অসহোযোগিতা বলে ভর্ৎসনা করেন ভাল্লা। এছড়াও কয়েকদিন আগে সংবাদমাধ্যমের কাছে মুখ্যসচিব জানান, কেন্দ্রের পর্যবেক্ষণ দল রাজ্যের যে কোনো প্রান্তে যেতে পারেন। তাঁর সেই কথাকেই উল্লেখ করে কটাক্ষ করেন ভাল্লা। তিনি এই চিঠিতে জানতে চান পুলিশ না পেলে, তাঁরা বিএসএফকে তাঁদের নিরাপত্তার জন্য রাখতে পারেন কিনা।
দ্বিতীয় চিঠিতে বেশ কিছু আশঙ্কার কথা উল্লেখ করেন অজয় ভাল্লা। তিনি জানান, ডুমুরজলা স্টেডিয়ামের কোয়ারেন্টাইন সেন্টারে সঠিক ভাবে সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছেনা। এখানে খাবার ও থাকার ব্যবস্থায় কোনো রকম অসুবিধা না হলেও, এখানে থাকা মানুষ এই নিয়ে অত্যন্ত আতঙ্কিত। তিনি জানান, রোগীদের যে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তা বেশ ছোটো এর ফলে দুরত্ব বজায় থাকছে না। এতে অসংক্রামিত ব্যক্তিদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সঞ্জীবনী হাসপাতালের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও এই হাসপাতালে আরও কর্মীর প্রয়োজন, এই নিয়েও অভিযোগ করা হয় চিঠিতে।

প্রসঙ্গত, এর আগেও টেস্টিং প্রক্রিয়া, হাসপাতাল গুলির ব্যবস্থাপনা এবং মৃত্যুর সংখ্যা নিয়ে অভিযোগের ভাষায় চিঠি যায় রাজ্যের কাছে। এবারে সরাসরি অসহোযোগিতার অভিযোগ আনলো কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

