বাদুড় মানেই করোনাভাইরাস নয়,জানালো প্রাণীবিজ্ঞানীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : বাদুড় থেকে মানুষের দেহে করোনাভাইরাস সংক্রমণ ঘটে না। ৬৪ জন প্রাণীবিজ্ঞানী জনস্বার্থে এই বিবৃতি দিলেন । দেশজুড়ে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জীবাণু বহনকারী প্রাণী হিসেবে বাদুড়কে সন্দেহ করেছেন অনেকে। এর জেরে লোকালয়ের আশপাশে বাদুড়ের আশ্রয় ভাঙা থেকে শুরু করে প্রাণীটিকে নির্বংশ করার জন্য উদ্যত।নিরীহ প্রাণীগুলিকে পিটিয়ে মেরে ফেলার মতো নৃশংস কাজে করছেন অনেকে।

প্রাণীবিজ্ঞানীরা কিন্তু বলছেন, করোনা সংক্রমণের পিছনে বাদুড়ের কোনও ভূমিকা নেই। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে ৬৪ জন বিজ্ঞানী জানিয়েছেন, প্রায় ৪০ থেকে ৭০ বছর আগে হয়তো এক প্রজাতির বাদুড়ের শরীরে থাকা আরএটিজি ১৩ ভাইরাস বিবর্তনের মাধ্যমে নোভেল করোনাভাইরাস সৃষ্টি করেছিল। তাই বলে, বাদুড় থেকে সরাসরি মানুষের দেহে ওই ভাইরাস সংক্রমণ সম্ভব নয়।

বিবৃতিতে বলা হয়েছে, গবেষণায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত মানুষের ফুসফুসে পাওয়া জীবাণুর সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে এক প্রজাতির বাদুড়ের দেহে থাকা ভাইরাসের। কিন্তু বাদুড় থেকে তা সরাসরি মানবদেহে সংক্রামিত হতে পারে না। এর জন্য দরকার কোনও মধ্যস্থতাকারী প্রাণীর। ইদানিং সন্দেহ উঠছে প্যাঙ্গোলিনের দিকে। তবে এখনও পর্যন্ত তার জন্য বিজ্ঞানভিত্তিক প্রমাণ মেলেনি।

বিজ্ঞানীদের মতে, পশুর দেহ থেকে মানুষের দেহে জীবাণু সংক্রমণ ঘটতে পারে বন্যপ্রাণীদের বিচরণ বন্ধ করে। এই কারণে, নতুন জীবাণু সংক্রমণ ঠেকাতে হলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube