নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার থেকে মঙ্গলবার, টানা ৩ দিন সম্পূর্ণ স্তব্ধ থাকবে তামিলনাড়ুর পাঁচটি শহর। মুখ্যমন্ত্রী কে পালনিস্বামীর এই ঘোষণার পর থেকে নাগরিকদের মনে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, রাজ্যের চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাটর-সহ সালেম ও তিরুপুর শহরে চলবে এই তীব্র লকডাউন। শুক্রবার ও শনিবার মিলিয়ে এই পাঁচটি শহরের মানুষ রাস্তায় নামে অত্যাবশকীয় পণ্য মজুতের তাগিদে। বিশেষজ্ঞদের দাবি, এই হুড়োহুড়িতে বিঘ্নিত হয়েছে লকডাউন বিধি। মানা হয়নি সামাজিক দূরত্ব ও।সূত্রের খবর, শনিবার বিকেল ৩টে পর্যন্ত খোলা ছিল রাজ্যের সব বাজার -দোকান। এই ঘোষণার জেরে আরও বেড়েছিল বিপত্তি। রবিবার সকাল ৬টা থেকে জারি হবে রাজ্যের এই তীব্র লকডাউন বিধি।
জানা গিয়েছে, এই তীব্র লকডাউন চলাকালীন ঠেলাগাড়ির সব্জি বাজার, হোম ডেলিভারি আর রেস্তোরাঁ থেকে খাবার আনতে অনুমতি দিয়েছে রাজ্য। এর বাইরে সব স্থানীয় এবং পাইকারি বাজার, বেসরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ।এটিএম আর রাজ্য পরিচালিত আম্মা-ক্যান্টিন খোলা থাকবে। পাশাপাশি খোলা থাকবে ওষুধের দোকান। প্রসঙ্গত, সংক্রমণের তালিকায় প্রথম তিনে আছে তামিলনাড়ু। রাজ্যে মোট সংক্রমিত ১৭৫৫ জন আর মৃত ২২। অপরদিকে, দেশে মোট সংক্রমিত ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতও ৭৭৫ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

