করোনা রুখতে এবার নিকোটিন, নতুন তথ্য দিল ফরাসি গবেষনা

নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্বে করোনার প্রতিশেধক এর খোঁজ চলছে অবিরাম। বেশ কয়েকটি উপায়ও পাওয়া গেছে এই সংক্রামক জীবানু রোখার জন্য। তবে তা এখনও পরীক্ষার প‌র্যায়ে রয়েছে। এর মধ্যে নানান ক্ষেত্রে বলা হয়েছে ধুমপায়ীরা এই সংক্রমণের ক্ষেত্রে বিশেষ সুরক্ষিত নন।

তবে ফ্রান্সের গবেষকরা এবার অন্য তথ্য প্রকাশ করলেন। তামাকের মধ্যে থাকা কোনো একটি উপাদান কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে পারে বলে মনে করছেন তারা। এই উপাদান নিকোটিন হওয়ার সম্ভাবনা দেখা ‌যাচ্ছে বলে জানান গবেষকরা। একটি ফরাসি হাসপাতালের গবেষকরা করোনা আক্রান্তদের উপর নিকোটিন প্যাচ ব্যবহার করে তার কা‌র্যকারিতা প‌র্যবেক্ষণের আবেদন জানিয়েছে ফ্রান্স সরকারের কাছে।

পরিসংখ্যান অনু‌যায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ৩৫০ জন করোনা আক্রান্তের মধ্যে শতকরা ৪.৪ শতাংশ মানুষ নিয়মিত ধুমপান করেন। এবং সুস্থ হয়ে ‌যাওয়া ১৫০ জন করোনা আক্রান্তের মধ্যে ৫.৩ শতাংশ মানুষ ধুমপান করতেন। মোট ফরাসি নাগরিকদের মধ্যে ২৫.৪ শতাংশ মানুষ নিয়মিত ধুমপান করেন।

প‌র্যবেক্ষণ বলছে, নিকোটিন এই ভাইরাসকে মানব দেহের কোষে আক্রমণ করা থেকে রুখতে পারবে, অথবা দেহের রোগ প্রতিরোধক ক্ষমতাকে অতি সক্রিয় হওয়ার থেকে রুখবে।

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে এবং মানবদেহের নার্ভাস সিসটেমে এর উপর আক্রমণ রুখতে নিকোটিনের কা‌র্যকারিতা বোঝার জন্য একটি পরীক্ষা করতে চলেছেন ফ্রান্সের চিকিৎসকরা। এই পরীক্ষায় সাধারণ মানুষ ও করোনা পজিটিভ রোগীদের উপর নিকোটিন প্যাচ ও আরও বিভিন্ন রকম ভাবে নিকোটিনের প্র‌য়োগ করা হবে। জানান ফ্রান্সের হপিটা দে প্যারিস এবং ফ্রান্স পাস্তুর ইনস্টিটিউটের গবেষকরা।

গোটা বিশ্বে এখনো বহুল পরিমানে সংক্রমণ হচ্ছে। এই করোনা ভাইরাসের সংক্রমণের ভবিষ্যৎ সম্পর্কে এখনও ধন্দে আছে বিশ্বের চিকিৎসক মহল। এর মধ্যে এই সংক্রমণ রোখার পথ খুঁজে চলেছেন বিশ্বের গবেষক মন্ডলি। তবে এই ভাইরাস সংক্রমণে ধুমপানের ভুমিকা নিয়ে এখনও সন্দেহে আছেন চিকিৎসকরা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube