নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে ১.২ মাইল চওড়া উল্কাপিণ্ড। উপগ্রহ চিত্র দেখে মনে হচ্ছে যেন উল্কার মুখ ঢাকা রয়েছে মাস্কে।
করোনা সংক্রমণ এড়াতে এবার মহাকাশে ছুটে চলা উল্কা ও কি মুখে মাস্ক পড়ল? ঘণ্টায় ১৯ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডের যে ছবি পাওয়া গিয়েছে, তাতে তার চেহারায় যেন তেমনই ইঙ্গিত মিলেছে। মহাকাশবিজ্ঞানীদের জবানে অই উল্কাপিণ্ডের কোড নাম ৫২৭৬৮, এবং তা এর আগে ১৯৯৮ সালে শেষ বারের মত নজরে এসেছিল বলে জানা গিয়েছে। নাসা জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল পৃথিবী ঘেঁষে উড়ে যাবে মাস্ক পরা উল্কাপিণ্ড। পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে প্রায় ৩৯ লাখ কিমি। জানা গিয়েছে, উল্কার বড় আকার হওয়ার কারণে পৃথিবীর উপরে তার বাহ্যিক প্রভাব অনুভব করা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, উল্কার সামনের অংশে পাহাড়চুড়োর মতো উঁচু রেখা রয়েছে, যার কারণে মাস্ক পরা মুখের আদলের সঙ্গে সাদৃশ্য রয়েছে বলে দৃষ্টিবিভ্রম হয়। নাসার ‘সেন্টার ফর নিয়ার আর্থ স্টাডিজ’ জানিয়েছে, বুধবার সকাল ৫.৫৬ মিনিটে (আমেরিকার ইস্টার্ন টাইম অনুসারে) পৃথিবী ঘেঁষে উড়ে যাবে মাস্কমুখো উল্কাপিণ্ড। পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষের সম্ভাবনা ক্ষীণ, জানিয়েছে নাসা। তবে ভবিষ্যতে যে তা পৃথিবীর বুকে আছড়ে পড়বে না, তেমন নিশ্চয়তা দিতে পারেনি নাসা। এই কারণে উল্কাটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্কার আকার ৫০০ ফিটের অধিক এবং তা পৃথিবীর কক্ষপথ থেকে ৭৫ লাখ কিমি দূরে অবস্থানের কারণে বিপজ্জনক তালিকায় রয়েছে। সার মতে, ২০৭৯ সালে নীল গ্রহের থেকে বর্তমানের চেয়েও সাড়ে তিন গুণ কাছে উড়ে আসবে মাস্ক পরা উল্কাপিণ্ড।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

