নিউজটাইম ওয়েবডেস্ক : চার শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার,আর তাতেই সরকারকে বিঁধল কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রত্যেকেই বলেন যে এটি ঠিক সিদ্ধান্ত নয়। কেন সেন্ট্রাল ভিস্টা প্রকল্প, বুলেট ট্রেন প্রকল্প এখনও চলছে, কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির ওপর ১৮ মাসের জন্য স্থগিত করল কেন্দ্র, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
প্রসঙ্গত চলতি সপ্তাহেই সরকার জানিয়েছে যে আপাতত বাড়ানো হবে না ডিএ। পুরনো হারেই টাকা দেওয়া হবে জুলাই ২০২১ অবধি।করোনার জেরে বেহাল আর্থিক অবস্থার জন্যই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় কেন্দ্র। কিন্তু এতেই নারাজ কংগ্রেস।মনমোহন সিং বলেন যে যাদের ডিএ কাটা হলো, তাদের পাশে দাঁড়াতে হবে।সরকারি কর্মচারী ও সেনাবাহিনীর লোকদের ওপর বোঝা চাপানোর কোনও প্রয়োজন ছিল না। কংগ্রেসের করোনা নিয়ে গঠিত বিশেষ গোষ্ঠীর বৈঠকে এই কথা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। একই সুরে রাহুল গান্ধী বলেন যে আম আদমির টাকা নিয়ে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে ঢালছে কেন্দ্র।অনেক সমালোচনা হলেও দিল্লির রাজপথ চত্বর সাজাবার যে কেন্দ্রীয় পরিকল্পনা, সেটা বাতিল হওয়ার কোনও ইঙ্গিত এখনও মেলেনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

