করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ৬৭তম ন্যাশ্যানাল ফিল্ম অ্যাওয়ার্ড

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে করোনা সংকটে জেরে একের পর এক অনুষ্ঠান বাতিল হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ৬৭তম ন্যাশ্যানাল ফিল্ম অ্যাওয়ার্ড স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। প্রতি বছর ৩রা মে গোটা দেশের চলচ্চিত্র জগতের কৃতীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে.

২০১২ সাল থেকে ৩রা মে তারিখকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে কারণ ১৯১৩ সালের এই দিনেই ভারতের প্রথম পূর্ন দৈর্ঘ্যের ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পেয়েছিল। যা তৈরি হয়েছিল ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের পরিচালনায়।

সূত্রের খবর এখনও পর্যন্ত সরকারের তরফে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কোনওরকম আলোচনাই হয়নি।

পরিচালক রাহুল রাওয়াল জানিয়েছেন, বিচারক প্যানেল তৈরির কথাবার্তা শুরুই হয়েছিল, এরমধ্যেই করোনা আর্বিভূত হয় এবং কাজ থেমে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে কাজ এগোনো সম্ভব নয়।

গত বছর লোকসভার নির্বাচনের জেরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা এবং বিতরণে অনেক দেরি হয়েছিল । গত বছর অগস্ট মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং ডিসেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube