করোনা-বিষয়ে বারংবার পাঠানো চিঠির উত্তর মেলেনি, জানালেন অমিত মিত্র

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে যথাযথ অর্থসাহায্য মিলছে না বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। একটি সাক্ষাৎকারে অমিত মিত্রের অভিযোগ, তাঁর চিঠির কোনও উত্তর দেন নি নির্মলা সীতারামন। করোনা নিয়ে আটটি চিঠি লিখেও একটার ও উত্তর দেন নি তিনি, বলে অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রীর। প্রসঙ্গত কয়েকদিন আগেই করোনা মোকাবিলায় রাজ্যকে ৩৪৬১ কোটি টাকা বকেয়া অর্থ মিটিয়েছে কেন্দ্র।

অমিত মিত্র বলেন যে দশ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত কেন্দ্রের অর্থনীতির অবস্থা ঠিক করার জন্য। অমিত মিত্র বলেন যে এখন ফিসক্যাল ডেফিসিট নিয়ে ভাবা উচিত নয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নেমে যাওয়ার ভারতের সুবিধা হবে বলেই জানান তিনি। একই সঙ্গে ভারতে বিদেশি মুদ্রার পর্যাপ্ত সম্ভার আছে বলে জানান অমিত মিত্র।

তিনি আর ও বলেন রাজ্যদের হাতে চার লক্ষ কোটি টাকা কেন্দ্রের দেওয়া উচিত, যেটা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায়। একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে চাকরি বাঁচাতে লকডাউনের মধ্যে ও কেন্দ্রের তরফ থেকে ৮০ শতাংশ মাইনে দেওয়া উচিত বলেও অমিত মিত্র সওয়াল করেন। ক্ষুদ্র শিল্পের জন্য সফট লোন ও মোরাটেরিয়াম দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

কেন্দ্রের ওপরেও ক্ষোভ অমিতবাবুর। তিনি বলেন যে নির্মলা সীতারামনের সঙ্গে একবার কথা হলেও করোনা নিয়ে তাঁর কাছে পাঠানো আটটি চিঠির একটিরও জবাব দেন নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে দুই-একটি পরামর্শ যে আংশিক মানা হয়েছে সে কথা স্বীকার করেন তিনি।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube