লকডাউনের মাঝে ছাড় কিছু বিশেষ দোকানের ক্ষেত্রে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন শিথিল হচ্ছে ধীরে ধীরে। পুর ও পুরনিগম এলাকার বাইরে ৫০ শতাংশ কর্মী নিয়ে দোকান খোলার অনুমতি দিল কেন্দ্র। তবে সেক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সের বিধি মেনে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক।

শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পুর ও পুরনিগম এলাকার বাইরে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত সব দোকান খোলা রাখা যাবে। সেই তালিকায় রয়েছে আবাসন ও বাজারের দোকান। তবে এক বা একাধিক ব্র্যান্ডের দোকান বা শপিং মল বন্ধ রাখতে হবে।

শর্তসাপেক্ষে পুর ও পুরনিগম এলাকাতেও দোকান খোলায় অনুমতি দিয়েছে কেন্দ্র। ‘শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নথিভুক্ত পাড়া, আবাসন ও শপিং মলের সঙ্গে যুক্ত নয় এমন দোকান খোলা যাবে। তবে বাজারের দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দোকান খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় জানানো হয়েছে, যে দোকানগুলি খোলা থাকবে, তাতে ৫০ শতাংশের বেশি কর্মী থাকতে পারবেন না। তাঁদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একইসঙ্গে মাস্ক পরতে হবে।

 

তবে হটস্পট ও সংক্রামক এলাকায় এখন ও কোনও ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ সেই এলাকাগুলিতে কোনও দোকান খোলা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube