নিজ রাজ্যে ফেরানো হবে পরিযায়ী শ্রমিকদের, বড়সড় সিদ্ধান্ত যোগী সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে আচমকাই দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই যাঁরা যেখানে ছিলেন সেখানেই রয়ে যান। প্রথমে ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও পরে তা আরও বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকেরা। কাজ খুইয়েও নিজের রাজ্য ছেড়ে, বাড়ি ছেড়ে তাঁদের পড়ে থাকতে হয় ভিন রাজ্যে। এই পরিস্থিতিতে সেই পরিযায়ী শ্রমিকদের প্রতি সদয় হল যোগী প্রশাসন। 

শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, উত্তরপ্রদেশের যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে আটকে পড়েছেন তাঁদের এবার নিজেদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। তবে একেবারেই সমস্ত শ্রমিকদের ফেরানো হবেনা বলেও জানিয়েছেন তিনি। ধাপে ধাপে অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের উত্তরপ্রদেশে ফেরাবে যোগী সরকার। তবে শ্রমিকেরা যে রাজ্যের যেখানে আটকে রয়েছেন সেখানে বাধ্যতামূলকভাবে ১৪ দিন তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার পরেই সেই সমস্ত শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি বাসে করেই তাঁদের ফেরানো হবে বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট দফতরের অফিসারদের কাছে ইতিমধ্যেই অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তালিকা পাঠানো হয়েছে। একইসাথে জানানো হয়েছে, যে সমস্ত শ্রমিকেরা আগেই কোয়ারেন্টাইন পর্ব অতিক্রম করেছেন তাঁদের আগে রাজ্যে ফেরানো হবে। আবার বেশ কিছু কর্মীদের রাজ্যে ফেরানোর পরেও কোয়ারেন্টানে থাকতে হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube