রাজ্য করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫৭১,জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যকমিটির রিপোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৫৭। মৃত বাড়ল তিন। করোনা আক্রান্তের তালিকায় আর পেছনের সারিতে নয়, দেশের মধ্য দশম স্থানে পশ্চিমবঙ্গ।

কেন্দ্রীয় স্বাস্থ্যকমিটির রিপোর্ট অনুযায়ী, রাজ্য করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫৭১ হয়েছে। তবে একটাই সুখবর, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে ঘরে ফেরা লোকের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজ্য করোনা হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন, এমন ১০৩জনের খোঁজ মিলেছে।

গতকাল কেন্দ্রের স্বাস্থ্যদলের চিঠির পর তড়িঘড়ি নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। এগারো দফা নির্দেশিকা কার্যত মান্যতা দিয়ে দিল কেন্দ্রীয় দলের অভিযোগের।

পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক হিসাব দেখলে এটি স্পষ্ট যে এই মুহূর্তে কলকাতা ও তার সংলগ্ন এলাকাই সবচেয়ে চিন্তা বাড়িয়েছে। হাওড়ায় পরিস্থিতি সামাল দিতে দুইজন আমলাকে নিযুক্ত করেছে রাজ্য। অন্যদিকে কলকাতায় লকডাউনের নিয়ম লোকজনকে মান্য করাতে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে।

এই মুহূর্তে আক্রান্তের তালিকায় দশম স্থানে পশ্চিমবঙ্গ। আক্রান্ত (৬৮১৭) ও মৃত (৩০১), উভয় তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। আক্রান্তের তালিকায় দিল্লিকে (২৫১৪) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এখন গুজরাত (২৮১৫)। মৃতের সংখ্যায় দেশে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে গুজরাত (১২৭) ও মধ্যপ্রদেশ (৯২)।

দেশে ৩রা মে অবধি চলবে লকডাউন। কিন্তু আজ থেকে হটস্পট ও কনটেনমেন্ট জোন বাদ দিয়ে বাকি স্থানে কিছু বিধিনিষেধ মেনে দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube