নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্যে ইতিমধ্যেই ডেথ অডিট কমিটি গঠন করেছে মমতা সরকার। সেই রিপোর্টের ভিত্তিতে শুক্রবার মুখ্যসচিব রাজিব সিনহা জানালেন, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। যার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮। এবং নতুন করে ২৪ ঘন্টায় ৫১ জন আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৩৮৫। তবে নতুন করে সুস্থ হয়ে ওঠার কোন খবর নেই।
ডেথ অডিট কমিটি রাজ্যে মোট ৫৭ টি মৃ্ত্যুর খবর জানিয়েছে বলে দাবি মুখ্যসচিবের। এই ৫৭ টি ডেথ কেসের মধ্য়ে ১৮টি মৃত্যু করোনায়। এবং বাকি ৩৯টি মৃত্যুর কারন ভিন্ন বলে জানিয়েছে ওই অডিট কমিটি। এই কমিটি গঠন প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, “মৃত্যর কারন জানতেই এই কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবই ডেথ অডিট কমিটির কথা বলেন। সেই পরামর্শ মেনেই অডিট কমিটি গঠন করা হয়।” ইতিমধ্যেই এই অডিট কমিটির গঠন প্রসঙ্গে একাধিক প্রশ্ন তুলতে শোনা গিয়েছে পিরোধীদের। মৃত্যু নির্ধারণে এই অডিট কমিটি কেন গঠন করল রাজ্য সরকার, তা জানতে চেয়ে এদিন মুখ্যসচিবকে দুটি চিঠে পাঠায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। শুক্রবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের জবাবে দিলেন মুখ্যসচিব। একইসাথে আর্থিক সাহায্য নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

