করোনার খবর প্রকাশের পরেই নিখোঁজ, দু’মাস পর অবশেষে খোঁজ মিলল সাংবাদিকের

নিউজটাইম ওয়েবডেস্ক : মাস দু-এক পর অবশেষে খোঁজ মিলল লি জেহুয়ার। এই সিটিজেন্স রিপোর্টার মারণ ভাইরাস করোনা প্রসঙ্গে বিশ্ববাসীকে সবার প্রথমে জানিয়েছিলেন। এমনকি উহানের পরিস্থিতির ভিডিও বানিয়ে এবং ছবি তুলেও তিনি সকলের কাছে তুলে ধরেছিলেন। তার পর সেবিষয়ে আরও এক-দু’বার সংবাদ পরিবেষনের পরেই আচমকা উধাও হয়ে যান তিনি। 

জেহুয়াকে শেষ বারের মতো সংবাদ প্রকাশ করতে দেখা যায় ২৬ ফেব্রুয়ারি। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, পুলিশ তাঁকে ফলো করছে। উহানের ওই খবর প্রকাশ করার জন্য ওই সাংবাদিক যে চিন সরকারের রোষানলে পড়েছেন এবং সেকারনেই তাঁকে গুম করে দেওয়া হয়েছিল এমনটা হয়তো অনুমান করেছিলেন অনেকে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন! ফিরে আসার পর এদিন সেপ্রসঙ্গে মুখ খুললেন জেহুয়া।

তাঁর কথায়, হুবেই প্রদেশের কোন একটি জায়গায় তিনি আটকে ছিলেন। পরে উহানের কোয়ারেন্টাইনে সেন্টারে থাকেন। মূলত সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন স্পর্শকাতর এলাকায় তিনি বিচরণ করেছেন, যার ফলে কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল তাঁকে। তবে তাঁর দেওয়া এই তথ্য কতটা সত্য তা নিয়েই এখন উঠছে নানান প্রশ্ন। বেশ কিছু চিনা সংবাদমাধ্যমের দাবি, খানিকটা চাপে পড়েই এসব বলতে বাধ্য হয়েছেন জেহুয়া। তবে তিনি ছাড়াও চিনের চেন কিউশি ও ফ্যাং বিং নামে আরও দুজন সাংবাদিক এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube