ভন্ডুল শচীনের জন্মদিন সেলিব্রশনের প্ল্যান, চিনকেই দুষলেন হরভজন-রোহিতরা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে থমকে গোটা দেশ। গৃহবন্দি অবস্থায় এখন দিন গুজরান করছেন দেশের প্রতিটি মানুষ। সব স্তরের খেলা বন্ধ থাকায় ঘরবন্দি ক্রিড়া দুনিয়ার তারকারাও। কিন্তু আজ ২৪ এপ্রিল। মাসখানেক আগে পর্যন্ত ক্রিকেট ভক্তদের জন্য ২৪ এপ্রিল ছিল এক বিশেষ দিন। কারন আজই চিপকে আইপিএলের ম্যাচে মুখোমুখি হত চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের। পাশাপাশি আরেকটি কারনেও এটি একটি বিশেষ দিন ছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন ২৪ এপ্রিল মাস্টার ব্লাস্টারের জন্মদিন। আর শচীনের জন্মদিনের আয়োজন করার কথা ছিল চিপকেই। আগে থেকেই সেবিষয়ে সব রকমের পরিকল্পনা করে রেখেছিলেন হরভজন সিং। কিন্তু করোনা ভাইরাসের জেরে শেষ পর্যন্ত ভেস্তে গেল ঈশ্বরের জন্মদিনও সেলিব্রেশনের সমস্ত প্ল্যান। 

শচীন তেন্ডুলকরের জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে এদিন ভিডিও কলে রোহিত শর্মাকে হরভজন সিং বলেন, শচীনের জন্মদিনে সিএসকে তরফে বেশ বড়সড় আয়োজন করা হয়েছিল। কিন্তু করোনার জেরে যেহেতু স্থগিত রয়েছে আইপিএল তাই এবার ভন্ডুল হল মাস্টার ব্লাস্টারের জন্মদিন সেলিব্রশনের প্ল্যানও। হতাশ রোহিত পাল্টা জবাবে বলেন, “চিনের জন্যই সবকিছু ওলটপালট হয়ে গেল।” 

এছাড়া মারণ ভাইরাস করোনা সকলকেই গৃহবন্দি করে ফলেছে। তাই আর কোন ভাবেই নতুন করে জন্মদিনের প্ল্যান করাও সম্ভব ছিলনা। তবে শচীন আগেই জানিয়েছিলেন এবার নিজের জন্মদিন পালন করবেননা তিনি। তার পরিবর্তে এই দিনটিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ সমস্ত করোনা-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। তবে সেলিব্রেট না হলেও এদিন সকাল থেকেই ক্রিকেট ঈশ্বরের ৪৭তম জন্মদিন উপলক্ষে ক্রিড়া জগতের বহু তারকা থেকে শুরু করে তাঁর ভক্তকূল সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube