করোনা যুদ্ধে মানবিক শাকিব, বিশ্বকাপের প্রিয় ব্যাট নিলামে তুললেন বাংলাদেশী অলরাউন্ডার

নিউজটাইম ওয়েবডেস্ক : যত দিন যাচ্ছে করোনা পরিস্থিতি ততই ভয়বহ হচ্ছে। ওপার বংলাতেও বাড়ছে করোনার আতঙ্ক। যেভাবে সেখানে দিনের পর দিন মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে হাসিনা প্রশাসন। দেশের এই সংকটের দিনে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। আর সেই মর্মে এবার নিজের বিশ্বকাপের প্রিয় ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন সাকিব। এদিন ফেসবুক লাইভে এসে নিজেই সেকথা জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।

২০১৯-এ ইংল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ওই ব্যাট হাতে ২২ গজ মাতিয়েছিলেন সাকিব। আট ম্যাচে ৬০৬ রান তুলেছিলেন এই অলরাউন্ডার। একইসাথে দুটো সেঞ্চুরি একং পাঁচটি হাফ-সেঞ্চুরিও করেন তিনি। এই ব্যাট যে তাঁর কাছে খুব লাকি ছিল, তা নিজেও স্বীকার করেছেন। যে ব্যাটে তিনি এত রান তুলেছিলেন সেটাই এবার নিলামে তুলতে চলেছেন তিনি। এই নালাম থেকে তিনি যে টাকা পাবেন সাকিব আল হাসান ফাউন্ডেশনে যাবে।

এদিন ফেসবুক লাইভে এসে ব্যাট নিমাল প্রসঙ্গে সাকিব বলেন, “আগেও বলেছি যে ব্যাট নিলামে তুলতে চাইছি। ২০১৯ সালের বিশ্বকাপের ব্যাটকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার অন্যতম ফেভারিট ব্যাট।” এদিন তিনি আরও বলেন, “ব্যাট ও বল, দু’দিক দিয়েই বিশ্বকাপ ভাল গিয়েছিল। বিশেষ করে ব্যাটে বেশ কয়েকটা ভাল পারফরম্যান্স ছিল। পুরো বিশ্বকাপই খেলেছিলাম এই একটা ব্যাটেই। এমনকি, ব্যাটে টেপ লাগিয়েও খেলেছি।” শুধু বিশ্বকাপ নয়, এই ব্যাটে তিনি যে আরও অনেক টুর্নামেন্ট খেলেছেও তাও এদিন জানান তিনি। তাঁর কথায়, “শুধু বিশ্বকাপেই যে এই ব্যাটে খেলেছি, এমন নয়। এই ব্যাটে দেড় হাজারের বেশি রান করেছি। বিশ্বকাপের আগে থেকেই এই ব্যাটে খেলতে শুরু করেছিলাম। বিশ্বকাপের পরেও খেলেছি এই ব্যাটে. এত ভালবাসলেও এই ব্যাটকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি কারণ করোনাভাইরাস সঙ্কটে এটা অর্থ সংগ্রহের কাজে আসতে পারে। এটা আমার কাছে স্পেশ্যাল ব্যাট ঠিকই, কিন্তু মানুষরা আমার কাছে আরও স্পেশ্যাল।”

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube