নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ইন্টারন্যাশানাল ক্রিকেট কমিটির চিফ এগজিকিউটিভ মিটিংয়ে সিদ্ধান্ত হয়, আগামী ২০২৩ পর্যন্ত সমস্ত ক্রিকেট ম্যাচ পুর্ণগঠন করা হবে। করোনার জেরে বাতিল হওয়া এবং আগামী দিনে বাতিল হবে এমন সমস্ত ম্যাচের সময়সূচী তৈরি করা বেশ জটিল হবে। তাই এই কাজ ফেলে রাখতে চাননা আইসিসি কর্তারা।
চিফ এগজিকিউটিভ কমিটির এই মিটিংয়ে সিদ্ধান্ত হয় আপাতত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ ও আরও একটি ওডিআই ম্যাচের সময়সুচী সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগের নির্ধারিত সময় ২০২১ এর জুন মাসে তা হবে না। বর্তমান পরিস্থিতি বিচার করে এই সময়ে আরও ৪ মাসের বিলম্ব হবে বলে আশঙ্কা করছে কমিটি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

