নিউজটাইম ওয়েবডেস্ক : ৫ মিলিয়ন মার্কিন ডলারের ওষুধ ও অন্যান্য চিকিৎসার সরঞ্জাম বিশ্বকে উপহার দিল ভারত। এই করোনা পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব একত্রিত হয়ে লড়ছে। প্রায় সমস্ত দেশই একই অবস্থার মধ্যে রয়েছে।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ভারতের তরফে প্রায় ৫ মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হয়েছে প্রতিবেশি দেশগুলিতে। এছাড়া ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলি , আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্য এশিয়া, ইউরেশিয়া এবং দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকা পাবে এই সাহায্য। এছাড়াও এই জরুরী পরীস্থিতিতে বিশ্বের জন্য অন্য বিভিন্ন রকম জরুরী জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালেরও যোগান দিচ্ছে ভারত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

