নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের জেরে গৃহবন্দী গোটা বিশ্ব। তাই বাড়িতে বসে ইন্টারনেটেই মগ্ন সকলে। এরফলে অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট গুলোয় বেড়েছে দর্শকদের আনাগোনা। এরই মধ্যে বাড়িতে আটকে থাকা দর্শকদের জন্য ১১ টি নতুন অনুষ্ঠান নিয়ে এল ইউটিউব। যা প্রত্যেকে দেখতে পাবে বিনামুল্যে।
ইউটিউবের তরফ থেকে জানানো হয়, করোনার জেরে বাড়িতে আটকে আছেন যে সমস্ত মানুষ তাদের জন্য সুখবর, ১১ টি ইউটিউব অরিজিনাল এবার দেখা যাবে এই ভিডিও স্ট্রিমিং সাইটে একেবারে বিনামুল্যে। কিছু অনুষ্ঠান হবে শিক্ষনীয়, আবার কিছু হবে মজার। প্রায় প্রত্যেক বয়েসি দর্শকের কথা মাথায় রেখে বানানো হয়েছে এই তালিকা। এই তালিকার মধ্যে অন্যতম অনুষ্ঠানটি হল মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি লিলি পনস এর শো সিকরেট লাইফ অব লিলি পনস। এছাড়া এই তালিকায় আছে আরও আকর্ষনীয় অনুষ্ঠান।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

