নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে লকডাউনে গৃহবন্দী শহরের মানুষ। এর ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে দূষণের মাত্রা। পরিশোধিত হচ্ছে পরিবেশ। এবার গঙ্গায় আবার ফিরে এসেছে ডলফিন। দক্ষিণ এশিয়ার এই স্তন্যপায়ী জলজ প্রাণী বহু সময় আগে দেখা গেলেও বেশ কিছু বছর ধরে দেখা যায় না।
বিশেষজ্ঞদের মতে এই গাঙ্গেয় ডলফিন নদীর জলে বিশেষ পরিবর্তন না হলে আসার সম্ভাবনা ছিলনা। এই ডলফিন ফের দেখতে পাওয়ার অর্থ এই লকডাউনের জেরে বেশ পরিশুদ্ধ হয়েছে গঙ্গার জল। গাঙ্গেয় ডলফিনের এই প্রজাতি প্রধানত গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদী গুলিতে পাওয়া যায়। নদীর জলে মনুষ্য সৃষ্ট দুষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে বেশ কয়েকবছর ধরে এদের আর দেখা যাচ্ছিল না নদীতে। এই প্রজাতি প্রথানত কলকাতা সংলগ্ন এলাকা ও হুগলীতে দেখা যেত। প্রসঙ্গত, পরিবেশবীদ বিশ্বজীত রায় চৌধুরী জানান, নদীর জলের গুণমান উন্নত হওয়ার কারণেই কলকাতা অঞ্চলে ফের দেখা যাচ্ছে এই জলবাসীদের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

