কেন্দ্রীয় দলকে কোনো তথ্য দেওয়া হবে না, জানালেন ক্ষুব্ধ সচিব রাজীব সিনহা

নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কয়েকদিন ধরেই রাজ্যে করোনা পরিস্থিতি প‌র্যবেক্ষণের জন্য কেন্দ্রের প্রতিনিধী দল রাজ্যে আসা নিয়ে চলছিল চাপানউতোর। এর মধ্যে এসেও পড়েন তারা এবং বহু বিতর্কের অবসান করে রাজ্যের নানান জায়গায় ঘুরে বেড়ান রাজ্যের প্রতিনিধীর সাথে। এরপরই বৃহস্পতিবার রাজ্য মুখ্য সচিব রাজীব সীনহা জানান আর কোনো রকম সাহা‌য্য রাজ্যের পক্ষে এই পরিস্থিতিতে করা সম্ভব না। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে ‌যেতে পারেন, অথবা চাইলে “ছুটি কাটাতে পারেন কোলকাতায়”।

রাজ্যে লকডাউন মানা নিয়ে আগেই সন্দিহান ছিল কেন্দ্র, এর জেরে আচমকাই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় প্রতিনিধি দল। এতে কা‌র্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া মুখ্য সচিব জানান, করোনা আক্রান্তের তালিকায় ১২ নম্বরে আছে রাজ্য। করোনা সংক্রান্ত সমস্ত তথ্য দ্রুত পাঠানো হচ্ছে কেন্দ্রকে। তবে এই অহেতুক হস্তক্ষেপের অর্থ কী?

উত্তর বঙ্গের ‌যে  সমস্ত জেলা গুলিতে ঘুরে দেখা হচ্ছে সেখানে আক্রান্তের কোনো খোঁজ নেই, তাহলে সেখানে কেন ‌যাওয়া হচ্ছে তারও সদুত্তর পাওয়া ‌যায়নি বলে জানান মুখ্য সচিব রাজীব সিনহা।

কেন্দ্রীয় দলের এই সারপ্রাইজ ভিজিট ‌যে একেবারেই প্রশাসনিক কারণে না, রাজনৈতিক কারণে তা মুখ্যমন্ত্রীর উষ্মা থেকে স্পষ্ট। এই দলের রাজ্যে উপস্থিতির ‌যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তেলেন মুখ্যসচিব। নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টার, বাঙুর হাসপাতাল ও আরও অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখানো হয়েছে কেন্দ্রীয় দলকে। স্বাস্থ্য সচিবের সাথে ভিডিও কলে কথাও বলানো হয়েছে। এরপর আর কোনো রকম সাহা‌য্য রাজ্যের তরফে করা হবেনা বলে সাফ জানিয়েছেন রাজীব সিনহা।

অন্যদিকে দিল্লি থেকে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইনে না থেকে ঘুরে বেড়ানোয় কেন্দ্রের নির্দেশিকা অমান্য করার অভি‌যোগও উঠেছে এই দলের বিরুদ্ধে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানান, অন্য রাজ্য থেকে এসে এঁরা কেউ কোয়ারেন্টাইনে থাকেন নি, এবং এঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো ব্যখ্যাও আমরা পাইনি। এতে ‌যদি কেন্দ্রের নির্দেশিকা লঙ্ঘন হয়ে থাকে তবে আমরা তা জানিনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube