ধনকড়কে কড়া ভাষায় পত্রাঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাত চলছিলই, এবার তা চাঞ্চল্যকর মোড় নিল। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৫ পাতার চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ও গুরুত্ব ধনকড়কে স্মরণ করিয়ে কঠোর ভাষায় মমতা লিখেছেন, রাজ্যপাল মনে হয় ভুলে গিয়েছেন,  তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর রাজ্যপাল মনোনীত।

রাজ্যপালকে চিঠিতে যা লিখেছেন মুখ্যমন্ত্রী:

মোট পাঁচ পাতার চিঠিতে স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আপনার কথা বলার ভঙ্গি, শব্দচয়ন সাংবধানিক নয়। আপনি আমাকে সরাসরি আক্রমণ করেছেন। আপনি আমার অফিসকে অপমান করেছেন, আপনার মন্তব্য আমার মন্ত্রীদের অপমান করেছে। আপনি আমার ও আমার মন্ত্রিসভার পরামর্শ উপেক্ষা করতেই পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার ঠিক নয়”।

চিঠিতে তিনি আরও লিখেছেন, “যে রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের সরকারের বিরুদ্ধেই আক্রমণ করছেন আপনি। আপনার মন্তব্যে আমি অবাক হয়েছি। মৌলিক , সাংবিধানিক আচরণ কে ভাঙছেন, মানুষ তার বিচার করবেন, তাই বাধ্য হয়ে চিঠি প্রকাশ্যে এনেছি”। চিঠিতে সারকারিয়া কমিশনের কথা ও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

 

এদিকে, মুখ্য়মন্ত্রীর চিঠির জবাব হিসেবে টুইট করে রাজ্যপাল লিখেছেন,

 

মুখ্যমন্ত্রীকে চিঠিতে যা লিখেছেন রাজ্যপাল:

 ”মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েছি। তথ্যগতভাবে ভুল ও সাংবিধানিকভাবে দুর্বল। সন্ধে ৭টা ৪৫ মিনিটে এর জবাব দেব… ”

প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য়ের বিরুদ্ধে বারংবার সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে এই সংঘাতের মধ্যে রাজ্যপালকে যে ভাষায় চিঠি লিখলেন মমতা, তাতে এই পর্ব নতুন মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube