নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শনের সময়ই কেলেঙ্কারি কাণ্ড ঘটল এমআর বাঙুর হাসপাতালে। হাসপাতাল থেকে পালালেন এক করোনা আক্রান্ত রোগী। তাঁকে হাসপাতালের সামনের রাস্তা থেকে ধরে আনেন স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে এমআর বাঙুর হাসপাতালের করোনা আইসোলেশন বিভাগ।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাঙুর হাসপাতাল পরিদর্শনে ঢোকে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এর পরই এক রোগীকে পাওয়া যাচ্ছে না বলে হাসপাতালে খবর ছড়ায়। কিছুক্ষণ পর হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে যান এক ব্যক্তি। তার শরীরে ছিল মলিন পোশাক।মুখে ছিল মাস্ক। ফুটপাথ ধরে টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে কিছুটা এগিয়ে যান তিনি। ততক্ষণে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ছুটে গিয়ে তাঁকে জেরা শুরু করেন। প্রথমে কিছু অসংলগ্ন জাবাব দিলেও পরে তিনি জানান, হাওয়া খেতে বেরিয়েছেন তিনি। একথা শুনে অবাক হন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ডাক পড়ে হাসপাতালের পিপিই পরা স্বাস্থ্যকর্মীদের। তারা কোনও ক্রমে ওই ব্যক্তিকে হাসপাতালের ভিতরে ঢোকান। এর পর জীবাণুনাশক ছিটিয়ে তাঁকে ওয়ার্ডে ঢোকানো হয়। ওদিকে করোনা রোগী বেরিয়ে পড়েছে শুনে হাসপাতালের গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায়। পিপিই পরা স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে দেখিয়ে, ‘পজিটিভ পেশেন্ট’ বলে অন্যদের সতর্ক করেন। এতেই লোকজন যে যেদিকে পারে ছুট দেয়। হাসপাতালের তরফে যদিও অভিযোগ স্বীকার করা হয়নি। ওই রোগী করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

