লকডাউনের পরবর্তী করোনা-যুদ্ধ নিয়ে কেন্দ্রের যথাযথ ধারণা নেই, বললেন সনিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তারপর কীভাবে করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা নিয়ে কেন্দ্রের কোনও ধারণা নেই। এমনটাই বললেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী।

বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া বলেন, বর্তমানের লকডাউনের থেকেও আরও বেশি বিধ্বংসী হবে ওই দিনের পরের অবস্থা।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি জানান, লকডাউনের জেরে বিশেষত চাষি, কৃষি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিক ও অংসঠিত ক্ষেত্রের শ্রমিক-সহ সমাজের সবাই সমস্যার মুখে পড়েছেন। বাণিজ্য, শিল্পের গতি কার্যত স্তব্ধ ও কোটি কোটি মানুষের জীবিকা ধ্বংসের মুখে বলে দাবি করেন সনিয়া।

প্রথম দফার লকডাউন শুরুর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সনিয়ার ছ’টি চিঠি লেখার বিষয়টিও বৃহস্পতিবারের বৈঠকে ওঠে। সনিয়া বলেন, দুঃখজনকভাবে তারা শুধু আংশিকভাবে কাজ করেছে। কেন্দ্রের থেকে যে সহানুভূতি, মমত্ব ও তৎপর আশা করা হয়, তা স্পষ্টতই অনুপস্থিত।’

ছেলে রাহুলের মতো সনিয়াও বেশি সংখ্যক নমুনা পরীক্ষার উপর জোর দেন। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীকে বারবার আর্জি জানিয়েছেন যে বারবার পরীক্ষা, চিহ্নিতকরণ ও কোয়ারেন্টাইনের বিকল্প কিছু নেই। দুঃখজনকভাবে পরীক্ষা এখনও কম পরিমাণে হচ্ছে। টেস্টিং কিটও চাহিদার তুলনায় কম এবং নিম্নমানের। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দেওয়া হচ্ছে, তবে তার সংখ্যা কম ও নিম্নমানের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube