নিউজটাইম ওয়েবডেস্ক : রেশন দোকান খোলার সময় বাড়াল রাজ্য সরকার৷ ভিড় এড়াতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে৷ দুপুরে ফের খুলে যাবে ২টোর সময়৷ দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেশন দোকান৷ ২৪ এপ্রিল থেকে সময়সীমা বেড়ে যাচ্ছে রেশন দোকান খোলার৷ এই নির্দেশিকা জারি থাকবে ৩১মে পর্যন্ত৷
খাদ্য দফতর নির্দেশিকায় জানিয়েছে, আগামী ২৫ মে ইদ উল ফিতর উপলক্ষে রেশন দোকান সব বন্ধ থাকবে৷ রেশনে যাঁরা আগে দু টাকা কেজি দরে চাল পেতেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারি রেশনে মাসে ৫ কিলো করে চাল দেওয়া হবে বলা হয়েছে, আমরা ৫ কিলো করেই দেব। তবে প্যাকেটে রেশন দেওয়া হবে না। কারণ প্যাকেট করলে অনেকে কম দেওয়ার অভিযোগ তুলতে পারেন।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

