নিউজটাইম ওয়েবডেস্ক : তিনদিনের দীর্ঘ সংঘাতের পর অবশেষে বৃহস্পতিবার সকালেই রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। একইসাথে শীর্ষ আধিকারিকদের সাথে সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন তাঁরা।
ইতিমধ্যেই রাজ্যের কোন কোন এলাকায় পরিদর্শনে যাবেন তার লিস্ট রাজ্য সকরারকে দিয়েছে কেন্দ্রীয় ওই দল। সেই তালিকায় পর পর নাম রয়েছে কলকাতা হাওড়া সহ পূর্ব মেদিনীপুরের। বুধবার মুখ্যসচীব রাজিব সনহা কেন্দ্রের এই প্রতিনিধি দলকে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সব ধরনের সহায়তা করতে রাজি বলে জানান। এরপরেই ওই প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র যে সমস্ত জায়গাগুলি পরিদর্শন করতে চান তার একটি তালিকা পাঠিয়ে দেন মুখ্যসচিবের কাছে। সেই তালিকার প্রথমেই ছিল রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারের নাম। সেই মর্মে বৃহস্পতিবার সেখানে পরিদর্শনে যায় কেন্দ্রের ওই দল। সুত্রের খবর, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের পাশাপাশি এদিন কলকাতার বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, বাজার, সংক্রমিত এলাকা ঘুরে দেখবে ওই দল। সেখান থেকে যাবেন হাওড়া। সেখানে গিয়ে রোগীদের সুবিধা-অসুবিধা, কোয়ারেন্টাইন সেন্টারগুলি পরিস্থিতি আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন তাঁরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

