পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো, কলকাতায় আক্রান্তের সংখ্যা ২০০ এর কাছাকাছি

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের পাঠানো স্বাস্থ্য দল, তাদের অধিকার, কোথায়, কোথায় তারা যেতে পারে এই নিয়ে বুধবারও কেন্দ্র-রাজ্যের মধ্যে টানাপোড়েন হয় বিস্তর। একই সঙ্গে কিট খারাপ দিয়েছে কেন্দ্র, সেই অভিযোগও তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতায় আক্রান্ত ১৮৪। হাওড়ায় ৭৯জন। উত্তর ২৪ পরগনায় ৪৬জন। 

কেন্দ্রের পাঠানো স্বাস্থ্য দল, তাদের অধিকার, কোথায়, কোথায় তারা যেতে পারে এই নিয়ে বুধবারও কেন্দ্র-রাজ্যের মধ্যে টানাপোড়েন হয় বিস্তর। একই সঙ্গে কিট খারাপ দিয়েছে কেন্দ্র, সেই অভিযোগও তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতায় আক্রান্ত ১৮৪। হাওড়ায় ৭৯জন। উত্তর ২৪ পরগনায় ৪৬জন। 

দেশের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় এই মুহূর্তে ১০ নম্বরে চলে এসেছে পশ্চিমবঙ্গ। শুরুতে কম থাকলেও ধীরে ধীরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যে। অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্ত ২১হাজার ছাড়িয়েছে। কেবল মহারাষ্ট্রেই ৫৬৫২জন রোগীর খোঁজ মিলেছে। 

করোনা মোকাবিলায় ৩রা মে অবধি লক়ডাউন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০ তারিখ থেকে কিছু জায়গায় শিথিল হয়েছে লকডাউন। কিন্তু মহারাষ্ট্রের মতো রাজ্য সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে কারণ সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্বের নিয়ম মানছিল না সাধারণ জনগণ। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube