নিউজটাইম ওয়েবডেস্ক : পূর্বাভাস ছিলই। এবার তা মিলিয়ে দক্ষিণবঙ্গে আঘাত হানতে চলেছে ব্যাপক কালবৈশাখি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়ে প্রবল কালবৈশাখি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্যাটালাইট চিত্রে দেখা গেছে ইতিমধ্যে ছোটনাগপুরের মালভূমির ওপরে তৈরি হয়েছে একাধিক মেঘ। যেগুলি ক্রমশ পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে এগোচ্ছে। যার জেরে ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। কিছুক্ষণের মধ্যে তা অপেক্ষাকৃত পূর্বদিকে অবস্থিত জেলাগুলিতেও ঝড় উঠবে। গত কয়েকদিনে দক্ষিণ ও উত্তরবঙ্গের ওপর দিয়ে পরপর বয়ে গিয়েছে কালবৈশাখি। যার জেরে কমেছে তাপমাত্রা। তাপপ্রবাহ থেকে সাময়িক নিষ্কৃতিও মিলেছে। তবে কালবৈশাখি ও শিলাবৃষ্টির জেরে বহু জেলায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ছে বোরো ধান ও সবজি চাষ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

