নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে আতঙ্কে গোটা রাজ্য। দিন দিন সংক্রমণ যেভাবে বাড়ছে দেশে তাতে যে কোন মুহূর্তে সংকটের মুখে পড়তে পারে বাংলাও। রাজ্যে প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে করোনা পরীক্ষা করা হচ্ছেনা বলে বারে বারে অভিযোগ তুলেছেন বিরোধীরা। বুধবার নবান্নে কিটের ঘাটতির কথা নিজে মুখেই স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রের তরফে প্রয়োজন মতো কিট পাছানো হচ্ছেনা বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তার পরেই ট্যুইট করে রাজ্যে করোনা টেস্ট কিটের সংকট ও কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দল প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংক্রমন রুখতে রাজ্যগুলিকে করোনার র্যাপিড টেস্টের পরামর্শ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। তবে চিন থেকে পাঠানো কিট ত্রুটিপূর্ণ বলে প্রথমে জানায় পশ্চিমবঙ্গের সহ একাধিক রাজ্য। নাইসেড-এর তরফে সেই অভিযোগ স্বীকারও করে নেওয়া হয়। এরপর মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বিশেষজ্ঞ আর গঙ্গাখেড়কর আগামী ২ দিন চিন থেকে পাঠানো কিটগুলি ব্যবহার না করার পরামর্শ দেন রাজ্যগুলিকে। এই পরিস্থিতিতে ট্যুইটে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি এদিন লেখেন, “একদিকে আইসিএমআর আমাদের ত্রুটিপূর্ণ কিট পাঠাচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের কোনরকম পরামর্শ না নিয়েই কেন্দ্রীয় দলকে পাঠিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কাজ পর্যালোচনা করতে।” এখানেই শেষ না করে তিনি আরও বলেন, “ইতিমধ্যেই আপনাদের মন্ত্রীরা অভিযোগ করেছেন কেন্দ্রের তরফে আসা প্রতিনিধি দল রাজ্যের তরফে যথাযথ সাহায্য পাচ্ছেননা। করোনা টেস্টিং এর জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে কিটের সরবরাহ নেই জেনেই কেন্দ্রের প্রতিনিধি দল এখানে ঠিক কী করছেন? মিডায়ার কাছে আপনাদের এই সার্কাস করা কী সাধারণ মানুষের জাবনের থেকেও বেশি জরুরি?”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

