ব্লাড ব্যাঙ্ক গুলিতে সাহায্যের হাত বাড়ালেন ক্যাকটাস খ্যাত সিধু

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে লকডাউনে গোটা দেশ। ফলে সমস্ত রকম জমায়েত বন্ধ। হচ্ছেনা কোনো ব্লাড ডোনেশান ক্যাম্প, আর এতেই সমস্যার পড়েছে ব্লাড ব্যাঙ্কগুলি। দেখা গিয়েছে রক্তের আকাল।হাসপাতালে কাজ চলছে খুব টানা পোড়েনের মধ্যে। খবরটা কানে আসা মাত্রই কপালে ভাঁজ পড়ে ক্যাকটাসের লিড ভোকালিস্ট, সিধুর।

লকডাউনে বাইরে বেরনো না গেলে ও বাড়িতে বসেই রক্তদান প্রকল্পের আয়োজন করলেন সিধু। ক্যাকটাসের সমস্ত ব্যান্ড মেম্বার ও সিধুর ফ্যান ক্লাল ‘লাভ ইউ সিধুদা’ একত্রিত হয়েছে। রক্তদানে যোগ দিতে প্রায় বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে এই গ্রুপের সদস্যরা।

গায়ক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে নিজেও ডাক্তার ছিলেন সিধু। প্র্যাকটিসও করেছেন, তাই শহরে রক্তের জোগানের এই বিষয়টি নাড়া দিয়েছিল তাঁকে। নিজেই যোগাযোগ করেন শহরের দুটি ব্লাড ব্যাঙ্কে। তাঁর বাড়ি অর্থাৎ গড়িয়া এলাকা থেকে ৬ ইউনিট রক্তদান করেই যাত্রা শুরু।

ফেসবুক চ্যালেঞ্জ করেও রক্তদান এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু। এই উদ্যোগে পটা, শিলাজিৎ-এর মতো গায়ক বন্ধুদের সামিল করার ভাবনা রয়েছে তাঁর। তবে কেবল রক্তদান নয়, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার কাজও করছে সিধুর ফ্যান ক্লাব।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube