শীতে ফের করোনা-হামলা মার্কিন মুলুকে?

নিউজটাইম ওয়েবডেস্ক : রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলির পরিচালক, একটি সাক্ষাৎকারে ওয়াশিংটন কে বলেছিলেন যে, এই শীতে আরও একটি মারাত্মক স্বাস্থ্য সঙ্কট মোকাবিলার জন্য তৈরী থাকতে হবে।শীতকালে দ্বিতীয়বার করোনার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড মঙ্গলবার বলেছেন, “আগামী শীতকালে আমাদের দেশের উপর ভাইরাসটির আক্রমণ আরও বেশি কঠিন হবে, যার প্রথম ধাপ আমরা সবেমাত্র পেরিয়েছি ” ।

সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড মঙ্গলবার প্রকাশিত একটি রিপোর্টে বলেছেন। “যখন আমি অন্যদের কাছে এটি বলেছি, তারা একধরনের কথাটির গুরুত্ব দেন নি, তারা আমার কথার অর্থ বোঝে না।” “আমরা একই সাথে ফ্লু মহামারী এবং করোনাভাইরাস মহামারী নিয়ে লড়ছি,”

তিনি আরও বলেছেন, তবে ফ্লু-এর প্রতিষেধক আছে এবং এর চিকিৎসার জন্য ওষুধও আছে, ‌যা এই সংক্রামক করোনা ভাইরাসের নেই।

ফ্লু টি সেপ্টেম্বরের পর থেকে চলছে, এই মরশুমে বেশিরভাগ হাসপাতালে ভর্তি এবং সংক্রমণ দেখা গেছে, কমপক্ষে ১8৮ শিশু মারা গেছে। সিডিসির তথ্য অনুযায়ী গত বছর ফ্লু কমপক্ষে ৩৪,২০০ আমেরিকানকে হত্যা করেছিল এবং আনুমানিক ৩৫.৫ মিলিয়ন মানুষকে অসুস্থ করে তুলেছিল। ফ্লু এবং করোনাভাইরাস উভয়ই একই সময়ে উদ্ভব হওয়ার ফলে হাসপাতাল এবং ডাক্তারদের চেম্বারগুলিতে খারাপ প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার রেডফিল্ডের মন্তব্য, করোনাভাইরাস ও ফ্লুয়ের এই একত্রিত আগমন কীভাবে দেশটি পুনরায় ছন্দে ফেরানোর পরিকল্পনাগুলিকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে হোয়াইট হাউসের করোনভাইরাস টাস্ক ফোর্সের সমন্বয়ক ড ও দেবোরা বার্সকে জিজ্ঞাসা করা হয়েছিল।

দ্বিতীয়বারের করোনা আক্রমণ আরও খারাপ হতে পারে। বার্স বলেছিলেন, “আমি জানি না এটির পরিস্থিতি আরও খারাপ হবে কিনা, তবে আমি মনে করি এটি এখনই বেশ খারাপ হয়েছে। আমি বিশ্বাস করি যে আমাদের এই ঘটনা থেকে আমরা সতর্কতা সংকেত পেয়ে যাব।সেইমত নজরদারি এখন থেকেই পুরোপুরি চালিয়ে যেতে থাকবো যাতে ভবিষ্যতে বড়সড় বিপদ এড়াতে সক্ষম হই। “

ট্রাম্প গত সপ্তাহে রাজ্যগুলিকে তাদের সামাজিক দূরত্বের সীমাবদ্ধতাগুলি শিথিল করতে বলেন ও সেই বিষয়ে সহায়তার জন্য গাইডেন্স প্রকাশ করেছিলেন।

 ভবিষ্যতে ফ্লু-এর সংক্রমণ যদি বেশি হয় অর্থাৎ হাসপাতাল গুলিতে রোগীর সংখ্যা বহুল পরিমাণে বাড়লে তা হাসপাতালগুলির পক্ষে সামলানো অসুবিধাজনক হবে। এর ফলে অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই আশঙ্কাতেই রেডফিল্ড ফ্লু-এর প্রতিরোধমূলক প্রচারের ওপর জোর দেন। তিনি বলেন, আপনি ফ্লু এর প্রতিষেধক নিয়ে রাখলে হাসপাতালে করোনা আক্রান্তের জন্য একটি বেড খালি রাখতে পারবেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube