নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ২০২০-তে পুরোনো হারেই মহার্ঘ ভাতা পাবে কেন্দ্রের কর্মচারীরা। ঘোষণা কোন্দ্রীয় সরকারের। ২০২১ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন না কোনো কর্মী। এমনকি পেনশনভোগীদের জন্যেও একই নিয়ম ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ২০২০ সালের জানুয়ারী থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত পুরোনো হারে দেওয়া হবে ডিএ।
২০২১ সালের জুলাই মাস থেকে দেওয়া হবে সংশোধিত হারে ডিএ। তবে এই সম্পুর্ণ এক বছরের জন্য কোনো বকেয়া দেওয়া হবে না সরকাররি কর্মচারীদের। গত মার্চ মাসে মহার্ঘ ভাতার হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করে দেওয়া হয়। তবে এই ঘোষণার জেরে দেশের ৪৮ লক্ষ সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা পুরোনো ১৭ শতাংশ হারেই পাবেন ডিএ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

