জন্মদিন পালন হবে না, করোনা পরিস্থিতিতে অভিনব সিদ্ধান্ত সচিন তেন্ডুলকরের

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৫শে এপ্রিল শুক্রবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের জন্মদিন। গোটা দেশ জুড়ে এই ক্রিকেট আইকনের জন্মদিন পালন করে ভক্তরা। কিন্তু দেশে করোনা পরিস্থিতির জন্য এই বছর তাঁর জন্মদিন পালন করবেন না বলে জানালেন ২২ গজের ভগবান।

তিনি জানান, ভারতে করোনা মোকাবিলায় সমস্ত জরুরী পরিষেবায় ‌যুক্ত কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানান, এই সময় আনন্দ করার নয়। তাই তিনি এই জন্মদিনে দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সেনাদল ও অন্যান্য সমস্ত জরুরী পরিষেবার সাথে ‌যুক্ত মানুষদের উদ্দেশ্যে এটিই তাঁর সেরা শ্রদ্ধাজ্ঞাপন হবে বলে মনে করেন তিনি।

বিশ্বের অন্যতম  সেরা এই ক্রীকেটার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন। এছাড়াও অন্য বিভিন্ন ত্রাণ কা‌র্যের সঙ্গে ‌যুক্ত আছেন তিনি। তাঁর ঘনিষ্ঠরা জানায় এই নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না মাস্টার ব্লাস্টার।

তাঁর ভক্তকূল ইতিমধ্যেই নানান রকম অভিনব উদ্যোগে তাঁকে ট্রিবিউট জানাচ্ছেন নানান সোশ্যাল মিডিয়ায়। এদের মধ্যে একটি ফ্যান ক্লাব সচিনের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ৪০টি অদেখা ফোটো প্রকাশ করবে বলে জানায় তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

অন্যদিকে আরও এক ফ্যান ক্লাব এই বিশ্ব সেরা ক্রীকেটার তাঁর কর্মজীবনে ‌যে  সমস্ত কল্যানমুলক উদ্যোগ নিয়েছেন তা প্রকাশ্যে আনবেন একটি অভিনব কায়দায়। অন্য আর এক ফ্যান ক্লাব এই ২২ গজের ভগবানের একশত শত রানের ছবি  প্রকাশ করবে সোশ্যাল মিডিয়ায়।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube