নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে বন্ধ সমস্ত রকমের আয়ের উৎস। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষগুলোর কথা চিন্তা করে তাঁদের মুখে একটু খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষগুলোর জন্য কাজ করতে নেমে রাজ্যের সহযোগিতা চেয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে রেল।
ইতিমধ্যেই স্টেশন ও তার পার্শবর্তী এলাকায় প্রায় ২০ লক্ষ মানুষের অন্ন সংস্থান করেছে রেল। তবে বর্তমানে তাঁদের যা ব্যবস্থা রয়েছে তাতে করে আরও আড়াই লক্ষ মানুষের দায়িত্ব তারা নিতে রাজি। কিন্তু তার জন্য প্রয়োজন রাজ্যগুলির সাহায্য। কারন রেলের তরফে খাবার তৈরির দায়িত্ব নেওয়া হয়েছে ঠিকই। তবে সেগুলি দুস্থ মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে রাজ্যের সংস্থাগুলিকেই। তাই যে রাজ্যই নিজেদের সেই সমস্ত গরিব রাজ্যবাসীর জন্য রেলের সাথে গাঁটছড়া বাঁধতে রাজি হবে তাদের মিল পিছু ১৫ টাকা করে দিতে হবে রাজ্যকে। তবে সেই টাকা রাজ্যদগুলি যেকোন সময়েই দিতে পারবে বলে জানানো হয়েছে রেলের তরফে। লকডাউনের ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাঁদের রোজগার বন্ধ থাকায় পড়েছে পেটে টান। আগে যদিও বা নুন ভাত খেয়েও কেন ভাবে দিন গুজরান করছিলেন তারা, এখন আর তাও সম্ভব হচ্ছেনা। দেশের এই কঠিন সংকটের দিনে রেলের এই পদক্ষেপ সকলের কাছেই প্রশংসনীয় বলেই বিবেচিত হয়েছে। ‘অন্নপূর্ণা ট্রেন’-এর মাধ্যমে ইতিমধ্যেই পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু, কর্ণাটক, বিহার, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ও অসমের দুস্থ মানুষগুলোর কাছে পৌঁছে গেছে খাদ্যসামগ্রী। গত দু’সপ্তাহে প্রায় ৮০ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে ‘অন্নপূর্ণা’। সাধারণত পাঞ্জাব থেকে উত্তর রেলের তৎপরতায় দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন চলছে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

