করোনা যুদ্ধে বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে নমো

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্ত ২১ হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন ৬৮১ জন। লকডাউনের জেরে কার্যত স্তব্ধ অর্থনীতি।গভীর সংকটে পুরো দেশবাসী। এর পরেও লকডাউনের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে প্রধানমন্ত্রী। যেভাবে তিনি করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তার জন্যে যে জনসমর্থন পাচ্ছেন, সেটি বিশ্বের অন্য কোনও নেতা পাচ্ছেন না। একটি সমীক্ষার রিপোর্টকে উদ্ধৃত করে এই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেন যে ভাবে মোদী দেশে করোনা মোকাবিলা করছেন ও বিশ্বের অন্য দেশকে ও সাহায্য করছেন, তাতে প্রতিটি মানুষই এখন তাঁর নেতৃত্বের ওপর আস্থা রাখছেন।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইনটেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী মোদীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা সর্বদাই ৫০ শতাংশের ওপর থেকেছে। ১৪ এপ্রিল যেদিন প্রথম দফার লকডাউন শেষ হওয়ার কথা ছিল, সেদিন তাঁর গ্রহণযোগ্যতা বেড়ে ৭৫ শতাংশ হয়। অন্যদিকে সবচেয়ে খারাপ অবস্থা জাপানের শিনজো আবের। তাঁর নেতিবাচক গ্রহণযোগ্যতা আরও খারাপ হয়ে গিয়েছে লকডাউনের বাজারে। গ্রহণযোগ্যতা কমেছে ব্রাজিলের বোলসানারো ও ট্রাম্পের। তবে মাত্র দশ দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে।

বুধবার রাতেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস করোনা মোকাবিলার ক্ষেত্রে মোদীর নেতৃত্বের প্রশংসা করেন।তিনি বলেন যে আগে থেকে লকডাউন ঘোষণা করে ও আরোগ্য সেতুর মতো অ্যাপ ব্যবহারের মাধ্যমে মোদী দারুণ কাজ করছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube