জ্যাক মা কে পেছনে ফেলে ফের এশিয়ার ধনিতম মুকেশ আম্বানি

নিউজটাইম ওয়েবডেস্ক : আরও একবার এশিয়ার ধনিতম ব্যক্তির আসনে ভারতীয় মিলিয়নেয়ার মুকেশ আম্বানি। ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের সঙ্গে চুক্তির পর তাঁর সম্পত্তির পরিমাণ ৪.৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে হল ৪৯.২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক হল ৩৮ লক্ষ কোটি টাকা। এই চুক্তির পর আম্বানি ইন্ডাসট্রিজ এগিয়ে ‌যায় জ্যাক মা এর আলাদিনের থেকেও।

৫.৭ বিলিয়ন ডলারে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাসট্রিজের ১০ শতাংশ শেয়ার কিনতে চলেছে ফেসবুক। এই চুক্তির ফলে রিলায়েন্স ইন্ডাসট্রিজের শেয়ার বেড়েছে ১০ শতাংশ। এরপরই ব্লুমবার্গ বিলিয়েনেয়ার ইনডেক্সের রিপোর্টে আলাদিন কর্ণধারের থেকে একধাপ এগিয়ে ‌যান এই ভারতীয় ব্যবসায়ী। জ্যাক মা-র থেকে ৩.২ বিলিয়ন ডলারে এগিয়ে গেলেন তিনি।

করোনার জেরে ২০২০-র ইনডেক্সে ১৪ বিলিয়ন ডলার কমেছিল মুকেশ আম্বানির পরিমাণ। গোটা  এশিয়া মহাদেশে সবথেকে বেশি পতন হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ অয়েল রিফাইনারির মালিক মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ। তবে ফেসবুকের এই চুক্তির পর আবার পুরোনো আসনে ফিরে গেছেন এই ভারতীয় টাইকুন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube