নিউজটাইম ওয়েবডেস্ক : গাড়িতে করো সস্ত্রীক বাড়ি ফেরার পথে রাস্তায় হামলার শিকার হন অর্ণব গোস্বামী৷ এদিন এমনটাই দাবি করেছিলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক। এই ঘটনার জেরে কংগ্রেসের দিকে আঙুল তোলেন বিশিষ্ট এই সাংবাদিক। কিন্তু এই পরিস্থিতিতে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে পরপর দুটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
অর্ণব গোস্বামীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা অভিযোগ ওঠে। একইসাথে টিভি চ্যানেলে বিতর্কমূলক অনুষ্ঠানে তাঁর মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা তৈরি করছে, যার জেরে দেশের সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এরপরেই ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেও এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মোহন মার্কম অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেন। সুত্রের খবর, বিশিষ্ট এই সাংবাদিকের বিরুদ্ধে ১৫৩ এ, ২৯৫ এ ও ৫০২ ধারায় মামলা রুজু হয়েছে। মূলত সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার অভিযোগেই এই ধারা গুলিতে মামলা করা হয়ে থাকে। এবিষয়ে ছত্তিসগড়ের কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যাব নীতিন ত্রিবেদী বলেন, ”এই ধরনের মিথ্যা কথা ও ঘৃণ্য মন্তব্য সাংবাদিকতা হিসেবে গণ্য হতে পারে না। আরএসএসের ক্যাডাররা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ান, সেরকমভাবেই ভিত্তিহীন গুজব প্রচার করছেন অর্ণব গোস্বামী।” প্রসঙ্গত, বুধবার রাতে টয়োটা করোলা গাড়িতে করে স্ত্রী’কে নিয়ে মুম্বইয়ের রিপাবলিকের স্টুডিও থেকে রাতে বাড়ি ফিরছিলেন অর্ণব গোস্বামী। সেখানে তাঁদের ওপর হামলা করেন একদল দুষ্কৃতি। এমনকি তাঁর ওপর শারীরিক আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী৷ কংগ্রেস আশ্রিত গুন্ডারায় এমন কাজ করেছেন বলে এদিন অভিযোগ করেন অর্ণব।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

