করোনা থেকে এখুনি মুক্তি নেই, জানিয়ে দিল হু

নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আতঙ্ক। কবে এই মারণ ভাইরাসের গ্রাস থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব, তা নিয়েই একন চিন্তিত সকলে। তবে ইতিমধ্যেই বেশ কিছু বিশেষজ্ঞ করোনার ভবিষ্যদ্বাণী করে জানিয়েছে, বিশ্ব দুনিয়া থেকে এখুনি বিদায় নেবেনা করোনা ভাইরাস। এবার খানিকটা সেরকমই বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

করোনা বর্তমানে বেশ কিছু দেশে মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই বুধবার দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানোম ঘেবরেসাস। এখন যদি কোন দেশ ভাবতে শুরু যে তারা করোনা থেকে অনেকখানি মুক্ত, তাহলে তা সবথেকে ভুল হবে। কারন পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে আফ্রিকা ও আমেরিকায় সংক্রমণ আয়ত্তের মধ্য়ে এলেও দ্বিতীয়বার ফের তা নতুন করে সংক্রমিত হয়েছে। এর পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভাইরাস প্রসঙ্গে বিশ্ববাসীকে সচেতন করা হয়েছে। 

৩০ জানুয়ারি গোটা বিশ্বে রাষ্ট্রসংঘের হেলথ এজেন্সি তরফে দেওয়া বিশ্বে ইমার্জেন্সির বার্তা একেবারে মোক্ষম ছিল বলে দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এরপরেই বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “কোনও ভুল করবেনা। আমাদের এখনও অনেক পথ চলার বাকি। আর এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকবে।”

এদিন তিনি ১৯১৮-র স্প্যানিশ ফ্লু  এর সঙ্গে করোনার তুলনা করে বলেন, ওই ফ্লু এর থেকে অনেক গুন বেশি শক্তিশালী এই ভাইরাস। সেই ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সুতরাং করোনা আরও বেশি বিপজ্জনক। তবে আশার কথা হল, এখন আমরা প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত। ফলে এই ভাইরাস মোকাবিলায় আমরা একযোগে লড়াই করতে পারব। তবে আগামী দিনের আরও কঠিন পরিস্থিতি দেখার জন্য সকলকে প্রস্তুত থাকার বার্তাও দেন তিনি।

প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্য়া ২০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় ৪০০০ মানুষ। মারা গিয়েছেন প্রায় ৬০০-এর বেশি মানুষ।

 

 
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube