করোনা নিয়ে সংঘাতে কেন্দ্র-রাজ্য, স্ট্র্যাটেজি প্ল্যান নিতে পিকের শরণাপন্ন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রশান্ত কিশোরের পরামর্শে লোকসভা নির্বাচনের পর এক এক করে নানা প্রচারাভিযান চালায় মমতা সরকার। রাজ্যের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পিকেকে। এবার দেশের সংকট হিসাবে খাড়া হয়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে ফের পিকেকে তলব মুখ্যমন্ত্রীর। মূলত করোনা পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্যের মধ্যে বাড়ছে সংঘাত। তাই সেবিষয়ে নয়া কৌশল নিতেই মুখ্যমন্ত্রী, স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘাশফুল শিবিরের প্রচারের উদ্দেশ্যে পিকের পরামর্শ অনুযায়ী ‘দিদিকে বলো’র সাফল্যের পর ‘বাংলার গর্ব মমতা’ প্রচারাভিযান শুরু করেছিল তৃণমূল। লকডাউনের জেরে বর্তমানে দিল্লিতেই ছিলেন প্রশান্ত কিশোর। সেখান থেকেই তিনি বিহারের বিধানসভা নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছেলেন বলে জানা গিয়েছে। কিন্তু করোনা নিয়ে এদিকে দিনের পর দিন বেড়েই চলেছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। নানা কারনে কেন্দ্র সরকারের তরফে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মমতা সরকারকে। এই পরিস্থিতিতে ত্রাতা হিসাবে ফের কলকাতায় আসার জন্য আমন্ত্রন জানালেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, দিল্লি থেকে কার্গো বিমানে জরুরি ভিত্তিতে কলকাতায় এসে হাজির হন প্রশান্ত কিশোর। 

দলীয় সুত্রের খবর, বুধবার রাতেই  বিজেপির আক্রমণের পাল্টা রণকৌশল নিয়েই মমতার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিজের অফিসেই প্রশান্ত কিশোরের সাথে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমগুলিতে বিজেপি রাজ্য সরকারকে বারে বারে মমতা সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। তার পাল্টা জবাব দিতেই ফের থিংকট্যাঙ্ক পিকের দ্বারস্থ হল তৃণমূল।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube