নিউজটাইম ওয়েবডেস্ক : রেশনে এবার থেকে গম না দিয়ে গ্রাহকদের শুধুমাত্র চাল দেওয়া হবে বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গম নিয়ে গ্রাহক এবং রেশন ডিলারদের মধ্যে হওয়া সমস্যার কারনেই রাজ্য সরকারের তরফএ এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যে রেশন পরিষেবা নিয়ে বিরোধীদের তরফে একাধিকবার দুর্নিতির অভিযোগ তেলা হয়। তবে সেবিষয়ে কোনরকম আমল না দিয়েই রেশন ব্যবস্থা নিয়ে নয়া সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা। এবার থেকে যাঁরা ২ টাকা কিলো দরে চাল পেতেন, শুধুমাত্র তাঁরাই নন, তাঁরা ছাড়াও বিনামূল্যে রেশন দোকান থেকে পাঁচ কেজি করে চাল পাবেন সকলেই। লকডাউনের জেরে বন্ধ আয়ের সমস্ত উৎস। রুজি-রুটি বন্ধ হয়ে যাওয়ার জেরে পেটে গামছা বেঁধেই দিন গুজরান করছেন দরিদ্র মানুষগুলো। সেই সমস্ত মানুষগুলের কথা মাথায় রেখেই প্রথমে জন প্রতি ২ কেজি করে চাল ও ৩ কেজি করে গম দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু দেখা যাচ্ছে রেশন নিতে এসে অনেকেই গম নিতে রাজি হচ্ছেননা। মূলত গমকল গুলি বন্ধ থাকার ফলে গম ভাঙাতে সমস্যায় পড়ছেন সকলে। তাই রেশন নিতে গিয়ে গমের পরিবর্তে অতিরিক্ত চাল চেয়ে চেয়ে বসছিলেন গ্রাহকেরা। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছিল ডিলারদের। এরপরেই মুখ্যমন্ত্রীর তফতরে অভিযোগ জানান রোশন ডিলারেরা। সেই অভিযোগ পর্যালোচনা করেই এদিন মাথাপিছু ৫ কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশা করা হচ্ছে এর ফলে প্রায় ৯ কোটি ৬০ লক্ষ রাজ্যবাসী উপকৃত হবেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

