এখন ঘরে থাকতে হবে, রাস্তায় নেমে প্রচার করলেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেওয়া তাঁর কাছে নতুন নয়।তাই আবারও রাস্তায় নেমে মানুষকে সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷ করোনা পরিস্থিতিতে মানুষকে আশ্বস্ত করতে গতকালের মতো বুধবারও কলকাতার রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দুপুরে খিদিরপুর এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের জেরে সাধারণ মানুষের অসুবিধা সম্পর্কে তিনি যথেষ্ট অবগত। করোনাকে দূর করতে প্রত্যেককে কঠিন লড়াই করার পরামর্শ দেন তিনি।

কদিন বাদেই শুরু হচ্ছে রমজান মাস ৷ সেই কথা উল্লেখ করেও মুখ্যমন্ত্রী সবাইকে ঘরে থেকেই রমজান পালন করার কথা বলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকটা দিন ধৈর্য্য ধরে ঘরে থেকে যে যার নিজের উৎসব পালন করুন ৷ দুর্গাপুজোর আগে করোনা চলে গেলে আমরা সব উৎসব একসঙ্গে পালন করব ৷’ গাড়িতে বসে মাইকের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিলেন তাঁর বার্তা ৷ মাইকে ভেসে আসা শব্দ লকডাউন বন্দী নাগরিকদের ঘরে ঘরে পৌঁছালো বিশেষ বার্তা। করোনার আঁধার কেটে উৎসব উদযাপনের বার্তা ৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube