নিউজটাইম ওয়েবডেস্ক : এবার ফেসবুকের সাথে মেগা চুক্তি হল ভারতীয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স জিওর। জিও কর্নধার মুকেশ আম্বানি জানান, ৪৩,৫৭৪ কোটি টাকার এই চুক্তি ভারতকে বিশ্বের ডিজিটাল মার্কেটে অন্যতম গুরুত্বপুর্ণ করে তুলবে। রিলায়েন্স জিওতে প্রায় ৯.৯৯ শতাংশ শেয়ার কিনলো ফেসবুক।
সাংবাদিক বৈঠকে আম্বানি জানান, রিলায়েন্স জিওর সমস্ত সদস্য ফেসবুকের এই অংশীদারিত্বে অতন্ত খুশি এবং জুকেরবার্গের সংস্থাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই চুক্তি ভারতকে বিশ্বের ডিজিটাল বাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান করে দেবে। গত কয়েক বছরে ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রাম আমাদের রোজকার জীবনের অঙ্গ হয়ে গেছে। জিওর বিশ্বমানের নেটওয়ার্ক ও ফেসবুকের মানুষকে কাছাকাছি পৌঁছে দেওয়ার প্রয়াস – এই দুই মিলে তৈরী হবে এক নজিরবিহীন পার্টনারশীপ। বলেন রিলায়েন্স ইন্ডাসট্রিজের মালিক মুকেশ আম্বানি। এই চুক্তির অন্তর্গত একটি নতুন উদ্যোগ জিও মার্ট, একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম যেখানে হোয়াট্সঅ্যাপের মাধ্যমে ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী অনলাইনে করতে পারবেন ব্যবসা, এমনকি আর্থিক লেনদেনও সম্পুর্ণ ডিজিটটাল হবে। এর ফলে সাধারণ মানুষ যেমন ঘরে বসে তাঁদের নিত্য প্রযোজনীয় জিনিস পেয়ে যাবেন, তেমনই ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার প্রসার ও নতুন কর্ম ক্ষেত্র তৈরি করতে পারবে চাকরী প্রার্থীদের জন্য। এছাড়াও এই উদ্যোগে দেশের কৃষক, ব্যবসায়ী, স্বাস্থ্য ক্ষেত্রের ব্যবসায়ীরা এবং শিক্ষা ক্ষেত্রের মানুষও উপকৃত হবেন। সর্বোপরি উপকৃত হবে দেশের নারী ও যুব সমাজ। বলে জানান মুকেশ আম্বানি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

