ভারতে ‌ক্রিকেটের সম্ভাবনা এখন স্বপ্নাতীত, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ভারতে সরকারি লকডাউন বর্ধিত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য আগেই  পিছিয়ে গিয়েছে আইপিএল। জল্পনা চলছে টি-২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বর-অক্টোবরের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ নিয়ে। বিশেষজ্ঞরা তাদের নিজস্ব বহু মতামত দিচ্ছেন নিজেদের মতো করে। একাধিক সম্ভাবনা ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে অদূর ভবিষ্যতে ভারতের মাটিতে আইপিএল তো দূরের কথা, কোনও ধরণের ক্রিকেট ম্যাচই আয়োজিত হবে না,তা স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের সাফ কথা, জীবনের ঝুঁকি নিয়ে ক্রিকেট কখনই নয়। মহারাজ আরও জানান, জার্মানি আর ভারতের বাস্তব পরিস্থিতি এক নয়। তাই ওখানে খেলাধুলো শুরু হলেও ভারতে এখনই সেটা সম্ভব নয়।

সব কিছুর মধ্য অনেক ‘যদি ও কিন্তু’ রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষের জীবন বাজি রেখে খেলাধুলোয় আমি বিশ্বাসী নন তিনি।

প্রাথমিক সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে চলতি মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শুরু হওয়ার কথা ছিল। করোনার জেরে টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। পরে লকডাউন বর্ধিত হওয়ায় বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় আইপিএল। যদিও ভারতীয় বোর্ডের তরফে এখনই টুর্নামেন্ট বাতিল করার কোনও খবর নেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube