নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দিল কেন্দ্রীয় সরকার। তা নিয়ে মঙ্গলবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সেই নির্দেশিকায় জানানো হয়েছে, পড়ুয়াদের শিক্ষামূলক বইয়ের দোকান খোলা থাকবে। বৈদ্যুতিন পাখার দোকানও লকডাউনের আওতার বাইরে থাকছে। পাশাপাশি, কৃষিক্ষেত্র ও হর্টিকালচারের আরও কয়েকটি ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত কৃষিকাজ ও হর্টিকালচার সংক্রান্ত কাজের ক্ষেত্রে আমদানি বা রফতানির জন্য প্যাকিং হাউস অর্থাৎ যেখানে ফল বা শস্য প্যাক করা হয়, বীজ ও হর্টিকালচার সামগ্রীর পরীক্ষা ও তা দেখভালের বিভিন্ন কেন্দ্র লকডাউনের আওতার পড়বে না। পাশাপাশি, কৃষিকাজ ও হর্টিকালচার সংক্রান্ত যাবতীয় গবেষণা প্রতিষ্ঠানের কাজ চালু রাখা যাবে। রাজ্যের মধ্যে মাছি চাষের কোনও দ্রব্য, রোপণের সামগ্রী ও মৌমাছি কলোনির পরিবহন চালু থাকবে। ভিনরাজ্যেও সেগুলি নিয়ে যাওয়া যাবে। বনজ বৃক্ষরোপণ ও সিলভিকালচার সংক্রান্ত কাজেও ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আগে থেকেই লকডাউনের আওতার বাইরে রয়েছে প্রবীণ নাগরিকদের সাহায্য প্রদানকারীদের বেডসাইড অ্যাটেন্ডেন্ট ও কেয়ারগিভার-সহ সামাজিক ক্ষেত্র। তবে কেয়ারগিভারদের সংশ্লিষ্ট প্রবীণের বাড়িতেই থাকতে হবে। প্রিপেড মোবাইলের রিচার্জের মতো জনগণের প্রয়োজনের কাজে ছাড় রয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে পাউরুটি, দুগ্ধজাত প্রক্রিয়াকরণ, ময়দা মিল, ডাল মিল-সহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পও লকডাউনের আওতার বাইরে রয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

