আনুষ্ঠানিক রীতি পালন না করলে বাতিল হবে বিবাহ রেজিস্ট্রেশন সর্টিফিকেট

নিউজটাইম ওয়েবডেস্ক : আনুষ্ঠানিক রীতি পালন না করলে বাতিল হবে বিবাহ রেজিস্ট্রেশন সর্টিফিকেট, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। মঙ্গলবার মহারাষ্ট্রের ঠানেতে এক যুগলের বিয়ের শংসাপত্র এই কারণে বাতিল করেছে আদালত।

২০১৬ সালের ২৮ জুলাই স্থানীয় এক বিবাহমণ্ডপে বিয়ে করেন ঠানেবাসী যুবক। তার জেরে ২৯ সেপ্টেম্বর ঠানে পুর নিগম বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয়। এর পর ২০১৭ সালে বিয়ের সার্টিফিকেট মেলে। ১৬ নভেম্বর ঠানের পারিবারিক আদালতে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে বম্বে হাইকোর্টে আর্জি জানান ঠানেবাসী ওই যুগল। সেই মামলার রায়ে ওই বিয়ে অবৈধ ঘোষণা করেছে আদালত।

জানা গিয়েছে, দুই পরিবারের তীব্র আপত্তি থাকায় তাঁদের রাজি করাতে স্থানীয় মণ্ডপের আইনজীবীর সুবাদে বিয়ে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সংগ্রহ করেন প্রেমিক যুগল।

পরে বাবা-মাকে বিষয়টি জানালে তরুণীকে নিয়ে গিয়ে থানায় অপহরণ ও জোর করে বিষয়ের অভিযোগ দায়ের করান তাঁর পরিবারের সদস্যরা। তার জেরে থানায় সদ্য বিবাহিত স্বামী ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। পরে অবশ্য নিজেদের বিবাদ আপসের মাধ্যমে মীমাংসা করে দুই পক্ষ।

তার জেরে ঠানের পারিবারিক আদালতে উল্লিখিত বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট খারিজ করার আবেদন জানান যুবক। সেই আবেদন তার এক্তিয়ারে পড়ে না বলে খারিজ করে দেয় আদালত।

পারিবারিক আদালতের এই রায় এক্তিয়ার বহির্ভূত জানিয়ে তা খারিজ করেছে বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, পারিবারিক আদালত আইনের ৭(১) নম্বর ধারায় আবেদনকারী পারিবারিক আদালতের এক্তিয়ারেই পড়ছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube