‘বাঙ্গুরের ভিডিও ভাইরালের জেরেই কী মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা’! বিস্ফোরক বাবুল

নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের পর দিন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কড়া হচ্ছে প্রশাসন। এবার করোনা সংক্রমন রুখতে হাসপাতালগুলির ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও রোগীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হোক এমনই বার্তা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তবে সরকারিভাবে এখনও সেবিষয়ে কোন বিজ্ঞপ্তি জারি হয়নি বলেই খবর। 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে এদিন কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একইসাথে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে প্রশ্ন করেন, ‘বাঙ্গুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর তোলা ভিডিও ভাইরাল হয়েছে। সেই কারণেই কি এই সিদ্ধান্ত সরকারের?’। এর আগেও নানা করানে একাধিকবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাঙ্গুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপরেই হঠাৎ করে হাসপাতালে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের এমন নির্দেশিকা স্বাভাবিক ভাবে নেননি বাবুল সুপ্রিয়। তাই এদিন তিনি একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেন মমতা সরকারকে। এদিন তিনি জানতে চান, ‘হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যিনি ওই ভিডিও রেকর্ড করেছিলেন, তাঁর বিরুদ্ধে কি মামলা করেছে পুলিশ? নাকি তাকে আটক করা হয়েছিল? ভাইরাল হওয়া ওই ভিডিওটি ফেক বা সাজানো কিনা সে ব্যাপারে রাজ্য সরকার এখনও কোনও জবাব দেয়নি। তা হলে কি বুঝে নিতে হবে ভিডিওটি সঠিক।’ তবে এখানেই শেষ না করে বাঙ্গুর হাসপাতালের ওই ভিডিওর সত্যতাও জানতে চান বিজেপি সাংসদ। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube